দেশে শীত প্রবাহ

Temperature

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কনকনে শীত। গোটা দেশে শীত প্রবাহ। রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট চলেছে। ঘন কুয়াশা মোড়া সকাল। শীতে জবুথবু অবস্থা দেশের রাজধানী দিল্লি। তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি,পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রের খবর,আগামী তিনদিন ঠান্ডার হাত থেকে রেহাই নেই বলে জানানো হয়েছে। আগামী তিনদিন তুমুল শীত প্রবাহ থাকবে বলে জানানো হয়েছে। বিহারে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এলাকা ঘেরা থাকবে ঘন কুয়াশার আবরণে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *