ছুটির দিনে শপিং করতে আর ঘুমাতে খুব ভালো লাগে! জানালেন সৌমিতৃষা
সোনার সংসার অ্যাওয়ার্ডসে সেরা নায়িকা সিদ্ধার্থ ও সেরা পরিবারের পুরস্কার পেয়েছে ‘মিঠাই’ ধারাবাহিক। অ্যাওয়ার্ড শো-তে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু লাল রঙা শিফন শাড়িতে সকলের নজর কেড়েছিলেন।
ব্যাক স্টেজে র্যাপিড ফায়ার প্রশ্নের উত্তরে সৌমিতৃষা বলেছেন:লাভ না অ্যারেঞ্জড ম্যারেজ মধ্যে অবশ্যই লাভ ম্যারেজ।এই মুহূর্তে কোনতা বেশি গুরুত্বপূর্ণ, ভালোবাসা না টাকা পয়সা? এর উত্তরে তিনি বলেছেন কেরিয়ার।ছুটির দিনে কী করতে ভালোবাসেন? তার উত্তর হল ছুটির দিনই তো পাওয়া যায় না। আর পেলে ঘুমাবো।
রান্না করতে মিঠাই জানে কি হ্যাঁ মিঠাই জানে, সৌমিতৃষা জানে না। আমার মা আমায় গ্যাস জ্বালাতে দেয় না।হঠাৎ ভ্যানিশ হয়ে যাবার সুযোগ পেলে কি করবেন আর উত্তরে সৌমিতৃষা বলেন কলকাতার রাস্তায় ঘুরবো,শপিংমল বন্ধ হয়ে গেলে সেখানে আছে কিনা দেখব। জীবনের কোন স্টেরিওটাইপ ভাঙতে চান কিনা তার উত্তরে সৌমিতৃষা বলেন অলসতা কাটাতে চাই।
ছুটির দিনে দুপুর দুটো তিনটের আগে ঘুম ভাঙ্গে না। সর্বশেষ প্রশ্ন আদৃত ছাড়া কার সঙ্গে জুটি বাঁধতে চাইবেন? উত্তরে বলেন জন ভট্টাচার্য,আমাদের ধারাবাহিকের ওমি আগারওয়াল।

