Entertainment 

জগদ্ধাত্রীর হাতের মুঠোয় চলে এলো খুনি! তবে নতুন রহস্যের সম্মুখীন সে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে উত্তেজনার ডোজ বেড়েছে। ঋষি হত্যার তদন্তের দায়িত্ব এসে পড়েছে জগদ্ধাত্রীর হাতে। তদন্তের সময় জগদ্ধাত্রী জানতে পারেন, কৌশিকী মুখার্জীর লেখালেখি বন্ধ করতে হবে। কিন্তু জগদ্ধাত্রী স্পষ্ট করে জানিয়ে দেন কৌশিকী ছাড়া বাকি সকলকে থামানো সম্ভব।

অস্মিতাকে জিজ্ঞাসাবাদ করলে জগদ্ধাত্রী বুঝতে পারেন অস্মিতার মনে এক ধরণের অনিশ্চয়তা কাজ করছে। কিন্তু অস্মিতা জগদ্ধাত্রীকে কিছুই খোলে বলতে চায় না। অনিন্দিতা দেবীকে ঋষির হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না।

এই পরিস্থিতিতে হতাশ জগদ্ধাত্রী বলে, ঋষির মৃতদেহ যদি সে পেতে পারে, তাহলেই সে খুনিকে ধরে ফেলতে পারবে।

Related posts

Leave a Comment