জি বাংলা না ষ্টার জলসা? জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া? পুরস্কার পাওয়ার যোগ্য কে?
বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলির মধ্যে একটি হল জি বাংলার পরিবার অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানটি প্রতি বছর বাঙালি দর্শকদের কাছে এক বড় মিলন উৎসবে পরিণত হয়।
পরিবারের সদস্যরা ছাড়াও এই অনুষ্ঠানে হাজির থাকেন টলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীরাও। শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠানে সামিল হতে আসেন বলিউড তারকারাও।
এই অনুষ্ঠানের আয়োজন করা হয় চ্যানেলের সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানাতে এবং সেরার সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় তাদের প্রাপ্য পুরস্কার। এছাড়াও নাচে গানে ভরপুর একটা জমজমাটি সন্ধ্যা দেখা যায় এদিন। থাকে অনেক মজার ঘটনা। ছোট্ট ছোট্ট খুদে শিল্পীদের মজা, নাচ সবকিছু নিয়ে এই সন্ধ্যাটি বেশ উপভোগ করেন দর্শকরা।
গত বছর করোনা পরিস্থিতির কারণে জি বাংলা ও স্টার জলসায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারেনি। কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই বছরও অনুষ্ঠিত হতে চলেছে এই পরিবার অ্যাওয়ার্ডটি।
জানুয়ারি মাসের শেষের দিকে অফিসিয়ালি ঘোষণা হতে চলেছে এই অনুষ্ঠানটির। এর প্রমোর শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এই অনুষ্ঠানটির মূল অংশ শ্যুটিং করা হবে ফেব্রুয়ারির মাসের শেষের দিকে।

