Entertainment 

দেবের আগামী বড়দিনের ছবিতে থাকতে চলেছেন মিঠুন? জল্পনা সর্বত্র

গত কয়েক বছর ধরে, দেব, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন বড়দিনে নিয়ম করে নতুন ছবি নিয়ে আসছেন। ‘টনিক’, ‘প্রজাপতি’ এবং ‘প্রধান’ – এই তিনটি ছবিই বক্স অফিসে সুপারহিট।

এই বছরেও ত্রয়ীর রসায়ন দেখার অপেক্ষায় দর্শক। জানুয়ারিতে ছবির ঘোষণার কথা থাকলেও এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

কিছু গুঞ্জন শোনা যাচ্ছে ‘প্রজাপতি’ ছবির সিক্যুয়েল আসতে পারে। আবার অন্যরা বলছে, ‘প্রধান’ ছবির ধারাবাহিকতা থাকবে।

প্রযোজক অতনু রায়চৌধুরী এসব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এখনও কিছুই ঠিক হয়নি।

Related posts

Leave a Comment