new coach protugalBreaking News Others Sports 

পর্তুগালে মার্টিনেস

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:বেলজিয়াম জাতীয় দলের প্রাক্তন কোচ রবের্তো মার্টিনেসকে নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে পর্তুগাল ফুটবল সংস্থা। ৪৯ বছর বয়সী মার্টিনেসএই দায়িত্ব পেলেন। ফেনান্দো সান্তোসের বদলে তাঁকে এই দায়িত্ব দেওয়া হল। তাঁর সঙ্গে পর্তুগাল ফুটবল সংস্থার প্রধান ফেনান্দো গোমেসের কথা হয়েছে বলে জানা যায়। স্প্যানিশ কোচ বিশ্ব ফুটবলে সুনাম অর্জন করেছেন দক্ষ কোচ হিসেবে। বেলজিয়ামকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানে রাখা সহ ফিফা ক্রম তালিকায় দীর্ঘ সময় ১ নম্বর স্থানে রেখে দিয়েছিলেন কোচ রবের্তো মার্টিনেস। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment