গ্যারেথ বেলের অবসর ঘোষণা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা গ্যারেথ বেলের । ২০২২ কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল ওয়েলস। মাত্র ১৬ বছর বয়সে ইপিএলের ক্লাব সাউদ্যাম্পটনের হয়ে নিজের কেরিয়ার শুরু করেন বেল । তিনি খেলেছেন টটেনহ্যামের হয়ে। এরপর ২০১৩ সালে রিয়ালে খেলতে এসেছেন। জয়ী হয়েছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ। সম্প্রতি আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি-তে তিনি খেলছিলেন।
গ্যারেথ বেলকে নতুন জীবনে শুভেচ্ছা জানিয়েছে সমগ্র ফুটবল বিশ্ব। মাত্র ৩৩ বছর বয়সে অবসরের কথা ঘোষণা করলেন। বেল এ বিষয়ে জানিয়েছেন,”আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া আমার জীবনের কঠিনতম সিদ্ধান্ত। আন্তর্জাতিক ফুটবলে আমার যাত্রা জীবনটাকেই বদলে ফেলেনি, আমি মানুষ হিসাবেও অনেকটা বদলেছি”।
(ছবি: সংগৃহীত)

