আজ আবহাওয়া

weather and 10 january

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:টানা শীতের দাপটে কাঁপছে সমগ্র উত্তর ভারত। কনকনে ঠান্ডা। মানুষের হয়রানি বেড়েছে। সঙ্গে রয়েছে ঘন কুয়াশার আবরণ। সকালের দিকে রেল,বিমান ও যান চলাচলে বিঘ্ন ঘটছে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়ে পথ দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে বায়ুদূষণের মাত্রা বাড়ছে।
দিল্লি ও উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে কুয়াশার কারণে ৫০ মিটারের নীচে দৃশ্যমানতা নেমে এসেছে। হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট বেড়েছে। ক্রমশ শীত কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *