Entertainment 

পাকিস্তানি অভিনেত্রীকে দেখে চিনতেই পারলেন না অরিজিৎ সিং! ভুলের জন্য চাইলেন ক্ষমা

কয়েক বছর ধরে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও, দুবাইতে নিজের কনসার্টে একজন পাক অভিনেত্রীর কাছে ক্ষমা চাইতে হল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে।

গত শনিবার দুবাইতে অনুষ্ঠিত কনসার্টে অরিজিতের গান শুনতে এসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। “রইস” ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। অরিজিৎ ওই ছবিতে “জালিমা” গানটি গেয়েছিলেন, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

কনসার্টে মাহিরা ভিআইপি আসনে বসেছিলেন। অরিজিৎ প্রথমে তাকে চিনতে পারেননি। পরে বুঝতে পেরে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন এবং প্রথমে চিনতে না পারার জন্য ক্ষমা চান।

গান গাওয়ার ফাঁকে অরিজিৎ বলেন, “আপনারা হয়তো শুনে অবাক হবেন। আচ্ছা, আমি একটু অন্যভাবেই বলছি। ওখানে কি কোন ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওনাকে চিনতে চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওনার জন্য তো আমি ‘জালিমা’ গান গেয়েছিলাম!”

Related posts

Leave a Comment