durga and thimBreaking News Entertainment Others 

পুজো ঘিরে সৃষ্টিশীলতার রূপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় এখন থিম পুজোর চল। স্বীকৃতি মিলেছে ইউনেস্কোর। পুজোয় শিল্পীসত্তার বিকাশ। দুর্গাপুজো পরিচয় বহন করে আসছে বহু প্রাচীনকালথেকেই । বাংলার পুজোর অতীত ইতিহাস রয়েছে। এই পুজোর পথচলা একপ্রকার সৃষ্টিশীলতার ওপর দাঁড়িয়ে। পরিবর্তনের পথ ধরেই দুর্গাপুজো এগিয়ে চলেছে। গত তিন দশকে দুর্গাপুজোর আমূল বদল ঘটেছে।

পুজোমণ্ডপ সেজে ওঠে থিমের কারুকার্যে। শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও থিম ভাবনা ভিড় করেছে। ধাপে ধাপে সৃষ্টি শিল্পের বিকাশ ঘটে চলেছে। শিল্প চর্চার বিশেষ উৎকর্ষ দেখা যায় দুর্গাপুজোর দিনগুলিতে। উৎসবের উপস্থাপনা নজরকাড়া। ভাস্কর্যের এক অনন্য নিদর্শন। শিল্পীর নির্মাণশৈলী,আর্ট শিল্পী সহ বিভিন্ন ভাবনা-চিন্তা মিলে মিশে গিয়েছে পুজোর ইতিহাসে। পুজো ঘিরে বাঙালির গবেষণা রূপ পায় থিমে। শিল্পের সঙ্গে প্রযুক্তির কৌশলও এই উৎসবকে অন্য মাত্রা দিয়েছে। (ছবি : সংগৃহীত)

Related posts

Leave a Comment