উৎসব মুখর মহানগরী : জনজোয়ারের সম্ভাবনা : বৃষ্টির আশঙ্কা

kolkata and festival

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ চতুর্থী। দুর্গাপুজোর প্রস্তুতি সমাপ্ত। প্রাণের উৎসবে মেতে উঠছে বাঙালি। রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তরে প্রান্তরে উৎসবের আমেজ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও দুর্গা-পুজোর তৎপরতা। বাংলার এই শ্রেষ্ঠ উৎসব ঘিরে আয়োজন। চতুর্থী-র রাত থেকেই জনজোয়ারের সম্ভাবনা কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে। দুর্গাপুজোর পুজো মণ্ডপ সেজে উঠেছে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য।

কলকাতা মহানগরের ভিড় নিয়ে পুলিশী তৎপরতা বেড়েছে। জনজোয়ার সামলানোর জন্য বিশেষ ভাবনা নিয়েই আসরে কলকাতা পুলিশ। সূত্রের খবর,
কলকাতার পুজোর জন্য চতুর্থী থেকে মানুষের ভিড় সামলানো এবং যান নিয়ন্ত্রণে মোট ৯ হাজার পুলিশ মোতায়েন থাকছে। এ বিষয়ে জানা যায়,৪ হাজার পুলিশ থাকবে যান নিয়ন্ত্রণ করার দায়িত্বে। পাশাপাশি পুলিশ বাহিনীকে সহযোগিতা করার জন্য প্রায় ১০ হাজার ‘অস্থায়ী’ হোমগার্ড থাকছে।

সূত্রের আরও খবর, কলকাতা শহরের সমস্ত বড় রাস্তার মোড়গুলিতে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকরা । লালবাজারের পদস্থ আধিকারিকরা সমস্ত বিষয়টি কন্ট্রোল রুম থেকে তদারকি করবেন বলে জানা গিয়েছে। উৎসব মুখর মহানগরীতে অতিরিক্ত ট্রেন ও মেট্রো ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে। ঘূর্ণাবর্তের জেরেই পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *