Entertainment 

প্রথম বাঙালি হিসেবে বুর্জ খালিফায় ‘ফিচার’ হলেন যীশু সেনগুপ্ত!

টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত আবারো গর্বিত করেছেন বাংলা ও বাঙালিকে। তিনি প্রথম বাঙালি অভিনেতা হিসেবে বুর্জ খালিফার বিশাল স্ক্রিনে দেখা গেছেন।

গতকাল, ২ ফেব্রুয়ারি, দুবাইয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের (CCL) দশম মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যিশু সেনগুপ্ত উপস্থিত ছিলেন। বেঙ্গল টাইগার টিমের অধিনায়ক হিসেবে তিনি CCL-এ অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের সময় বুর্জ খালিফায় CCL-এর প্রোমো দেখানো হয়, যেখানে যিশুর মুখও দেখা যায়।

এই ঘটনাটি নিঃসন্দেহে বাংলার জন্য গর্বের। এর আগে শুধুমাত্র বলিউড তারকা শাহরুখ খানকেই বুর্জ খালিফায় দেখা গেছে।

Related posts

Leave a Comment