বরফাচ্ছন্ন শহরে চুটিয়ে রোমান্স শোভন-সোহিনীর! ভাইরাল হলে ছবি
গত কয়েক মাস ধরে শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের সম্পর্ক নিয়ে বারবার খবর আসছে। প্রথমে তাঁরা লুকিয়ে রাখলেও, ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে বলে মনে করছেন অনেকে।
সম্প্রতি সোহিনী তাঁর সোশ্যাল মিডিয়ায় শোভনের ছবি পোস্ট করেছেন, যা তাঁদের সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত বহন করে। দুজনের ফেসবুক ও ইনস্টাগ্রামে বরফাচ্ছন্ন দেশের ছবি দেখা যাচ্ছে, যা বোঝাচ্ছে তাঁরা একসাথে ভ্রমণে রয়েছেন।
শোভন যদিও ভ্রমণের গন্তব্য গোপন রাখলেও, সোহিনীর একটি রিল ভিডিও থেকে জানা গেছে তাঁরা স্টকহোমে, সুইডেনের রাজধানীতে রয়েছেন।
এই জুটি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা স্বীকার করেনি।
উল্লেখ্য, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে শোভনের প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা দত্তের সাথে ব্রেকআপ হয়।

