বিশ্বকাপ ফুটবল আসরে পর্তুগাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব শেষ। অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দেশ ইংল্যান্ড। ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আয়োজক দেশ কাতার। ওই দেশে এই টুর্নামেন্ট ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবল আসরে অংশগ্রহণ করা দেশগুলির একঝলক তুলে ধরা হল। আজ পর্তুগাল।
এবার অষ্টমবার বিশ্বকাপের মূলপর্বে খেলছে দেশটি। পর্তুগালের বিশ্বকাপে সেরা সাফল্য: ১৯৬৬ সালে তৃতীয় স্থান অধিকার করে। ২০০৬ সালের বিশ্বকাপে চার নম্বর স্থান পায়। দেশটি সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ২০১০ সালে। পর্তুগাল ৭-০ গোলে পরাজিত করেছিল উত্তর কোরিয়াকে। সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় ২০১৪ সালে। জার্মানি পর্তুগালকে হারিয়েছিল ৪-০ গোলে। এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের মূলপর্বে এ পর্যন্ত দেশের হয়ে ৭ গোল রয়েছে ৩৮বছর বয়সী রোনাল্ডোর। ২০১৬ সালে প্রথমবার ইউরোপ সেরা হয় পর্তুগাল। ফ্রান্সকে পরাজিত করে সি আর সেভেনের দেশ।

