ভুয়ো কেসে ফেঁসে গেল জগদ্ধাত্রী! কী হবে এবার?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে এবার নতুন টান। লিলিপুট জগদ্ধাত্রীকে তার উচ্চতা নিয়ে কটাক্ষ করে, যার ফলে রেগে গিয়ে জগদ্ধাত্রী তাকে থাপ্পর মারতে শুরু করে।
অন্যদিকে, মেহেন্দি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। জগদ্ধাত্রীর আলমারিতে কিছু কার্ড রেখে যান মেহেন্দি, যা দেখে সন্দেহ হয় স্বয়ম্ভুর। কৌশিকিও তার কাকিমনিকে জানায় যে সে শুধুমাত্র জগদ্ধাত্রীর জন্যই অফিসে থাকতে পারবে।
এদিকে, নূরী জগদ্ধাত্রীদের বিরুদ্ধে মিথ্যা গল্প ছড়িয়ে তাদের কেসের দিক পরিবর্তন করার চেষ্টা করছে। কিন্তু জগদ্ধাত্রী সব বুঝতে পারে এবং নূরীকে বলে যে একজন বিশেষ ব্যক্তি আসবেন, যিনি তার সব মিথ্যা প্রমাণ করবেন।

