Entertainment 

মধুচন্দ্রিমায় সন্দীপ্তা, স্বামী সৌম্যর সঙ্গে কোথায় গেলেন বিয়ের এতদিন পর?

গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে হওয়ার এতদিন পর সন্দীপ্তা সেন সুযোগ পেলেন মধুচন্দ্রিমায় যাওয়ার। অভিনেত্রী সুযোগের সদ্ব্যবহার করে সোজা বিদেশে পাড়ি দিয়েছেন স্বামী সৌম্য কে নিয়ে।

স্বপ্নের মোরকে মোরা শহর প্যারিসে পাড়ি দিয়েছেন সন্দীপ্তা। তারকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভ্রমণের সুলুক সন্ধান দিয়েছেন। প্যারিস শব্দটির লেখা একটি পাসপোর্টের ছবি প্রথমে তিনি শেয়ার করেন। বিমান থেকে তোলা দ্বিতীয় ছবিতে নক্ষত্রের মতো উজ্জ্বলময় প্যারিস শহরটি দেখা যাচ্ছে। সন্দীপ্তা শেয়ার করেছেন খাবারের ছবি আর দূর থেকে দেখা যাচ্ছে শহরের মাঝে আইফেল টাওয়ার।
সন্দীপ্তা অভিনয় ক্যারিয়ার শুরু করেন ২০০৭ সালে ‘দুর্গা’ নামক ধারাবাহিকের মাধ্যমে। প্রথম থেকেই তাকে নিয়ে টলিপাড়ায় জোড় গুঞ্জন শুরু হয় এবং জনপ্রিয়তা ও বাড়তে থাকে। সন্দীপ্তার প্রেম, বিয়ে নিয়ে নানান রটনার অবসান ঘটে তার জীবনে সৌম্যর আগমনে।

সন্দীপ্তা ও সৌম্যর গত ২রা ডিসেম্বর আংটি বদল হয় এবং তাদের বিয়ে হয় ৭ই ডিসেম্বর। বিয়ের দিন সৌম্য হালকা গোলাপি রঙের কুর্তা এবং ম্যাজেন্টা রংয়ের বেনারসিতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। তাদের বিয়ের সম্পন্ন হয় নন্দিনী ভৌমিকের পৌরহিত্যৈয়।

Related posts

Leave a Comment