মায়াপুর ইসকন মন্দিরে রাধাষ্টমীর অনুষ্ঠান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহাসমারোহে উৎযাপন হচ্ছে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে রাধাষ্টমীর অনুষ্ঠান। করোনা আবহে ধর্মীয় নিয়ম মেনে রাধাষ্টমীর অনুষ্ঠান পর্ব হলেও তা জৌলুসহীন ছিল। এ বছর মায়াপুর ইসকন মন্দিরের রাধাষ্টমীর অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা এনেছে। স্থানীয় সূত্রের খবর, গতকাল অধিবাস হয়। তারপর মন্দির প্রাঙ্গণে শুভারম্ভ হয় রাধাষ্টমীর অনুষ্ঠানের। হিন্দু শাস্ত্রীয় নিয়ম-রীতি মেনে রাধাকৃষ্ণের মঙ্গলারতি হয়। ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। রাধাকৃষ্ণের বিগ্রহের মহা অভিষেক হয় । (ছবি: সংগৃহীত )

