Entertainment 

মির্জাপুরের পরবর্তী সিজনে কি দেখা যাবে মুন্না ভাইয়াকে? জানিয়ে দিলেন দিব্যেন্দু

‘মির্জাপুর’ ওয়েব সিরিজ়ে ‘মুন্না ভাইয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন দিব্যেন্দু শর্মা। কিন্তু দুঃখের খবর, তৃতীয় সিজ়নে তিনি আর থাকছেন না।

সম্প্রতি মুক্তি পেয়েছে দিব্যেন্দু অভিনীত ‘মাডগাঁও এক্সপ্রেস’। ছবির প্রচার সাক্ষাৎকারে ‘মির্জাপুর’ ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে দিব্যেন্দু বলেন, “একটা চরিত্রের খুব গভীরে প্রবেশ করা উচিত নয়। তা হলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়ায়। আমার দম বন্ধ হয়ে আসছিল।”

দিব্যেন্দুর মতে, একটা চরিত্রকে বিদায় জানানোর পরেই বোঝা যায়, চরিত্রটি কতটা অন্ধকার ছিল। মুন্না চরিত্রটির ক্ষেত্রেও সেটাই অনুভব করেছেন অভিনেতা।

তৃতীয় সিজ়নে মুন্না ভাইয়ার পরিবর্তে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। তবে দিব্যেন্দুর অনুপস্থিতি ‘মির্জাপুর’ ভক্তদের জন্য হতাশাজনক হবে বলাই বাহুল্য।

Related posts

Leave a Comment