মেসিদের সামনে সুবর্ণ সুযোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে আর্জেন্টিনার। লিওনেল মেসির সামনে বিরাট সুযোগ রয়েছে দেশকে চ্যাম্পিয়ন করার। ইতিমধ্যেই প্রাক্তন আর্জেন্টিনার তারকা ফুটবলার গাবরিয়েল বাতিস্তুতা কাতার বিশ্বকাপে এই সম্ভাবনার কথা জানিয়েছেন। লিওনেল মেসিদের সামনে সুবর্ণ সুযোগের কথা জানিয়েছেন। এবার জার্মান তারকা ফুটবলারের মুখে একই কথা শোনা গেল।
যুর্গেন ক্লিনসম্যান আশা প্রকাশ করেছেন, দোহাতে বিশ্বকাপ ফাইনালে আর কেউ নন, ট্রফি পাওয়ার সম্ভাবনা থাকছে লিওনেল মেসির । উল্লেখ করা যায়, ২৮ বছর পর লাতিন আমেরিকার সেরা দল হল আর্জেন্টিনা। টিম গেম খেলে এই সাফল্য এসেছে। ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন,১৯৮৬ সালের পর থেকে দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল আর্জেন্টিনার। ১৯৯০সাল ও ২০১৪ সালে ফাইনালে পৌঁছেও পরাজিত হয় আর্জেন্টিনা । দুবারই বিপক্ষ দল ছিল জার্মানি। আর্জেন্টিনা দলটা এই মুহূর্তে একটা ইউনিট হিসেবে খেলে চলেছে। (ছবি: সংগৃহীত)

