মাটির কাপ বানিয়ে লাভের প্রত্যাশা মৃৎশিল্পীদের

Tea Cup

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্লাস্টিকের চায়ের কাপের পরিবর্তে মাটিরভারের এখন চাহিদা বেড়েছে। মৃৎশিল্পীরা অনেকটাই খুশি। প্লাস্টিকের চায়ের কাপের বিকল্প হিসাবে ব্যবহার বেড়েছে মাটির কাপ বা ভারের। রাজ্যের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীদের কাজ একপ্রকার বন্ধ ছিল,এখন অনেকটাই সচল। উল্লেখ্য,এই মাটির চায়ের ভাড় তৈরি করে থাকেন জেলার বেশকিছু মৃৎশিল্পীরা।

স্থানীয়ভাবে জানা গিয়েছে, সারাবছর মৃৎশিল্পীরা মাটির বিভিন্ন রকম সামগ্রী তৈরি করে থাকেন। এক্ষেত্রে মাটির তৈরি রকমারি সাজানোর জিনিস, ফুলের টব ও পুজোর সামগ্রী তৈরি করে থাকেন। চাহিদা বাড়তেই এখন তৈরিকরছেন মাটির চায়ের ভাড়।

উল্লেখ করা যায়, পরিবেশ সচেতনতার লক্ষ্যে এবং পরিবেশকে দূষণ মুক্ত করার জন্য ১ জুলাই থেকে একক ব্যবহারের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে বলা হয়েছে, পরিবেশ দূষণের মূল কারন হল-প্লাস্টিক বা প্লাস্টিকজাত বর্জ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা স্বাভাবিকভাবেই খুশি। এবার মাটির কাপ বানিয়ে লাভের প্রত্যাশা করছেন মৃৎশিল্পীরা। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *