মোহিতলাল মজুমদারের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কবি-সাহিত্যিক ও সমালোচক মোহিতলাল মজুমদারের জন্মদিবস। হুগলির বলাগড়ে তিনি জন্মেছিলেন। ১৮৮৮ সালের ২৬ অক্টোবর তাঁর জন্ম। বাংলা সাহিত্যে এই প্রবন্ধকারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বঙ্কিমচন্দ্র প্রতিষ্ঠিত “বঙ্গদর্শন” পত্রিকার প্রকাশ ও সম্পাদনা করেছেন তিনি। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে পরিচিত তিনি। তাঁর কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে “দেবেন্দ্র-মঙ্গল” ও “স্বপন প্রসারী” প্রভৃতি উল্লেখযোগ্য। এই বিশিষ্ট সাহিত্যিকের জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

