রাজ চক্রবর্তীর ‘বাবলি’তে বিশেষ ভূমিকায় থাকবেন সৌমিতৃষা? জল্পনা তুঙ্গে!
রাজ চক্রবর্তীপরিচালিত আসন্ন ছবি বাবলিতে টলিউডের একঝাঁক তারকা অভিনয় করবেন। মেয়ে হওয়ার পর কাজে ফিরছেন শুভশ্রী। আবির চট্টোপাধ্যায় থেকে সৌরসেনী পর্যন্ত অনেক নামী অভিনেতা-অভিনেত্রী এই ছবিতে অংশ নেবেন।
সম্প্রতি রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানে সৌমিতৃষা কুণ্ডু তার ছবির কমেন্টে ‘আরে বস’ লিখেছেন। এরপর থেকেই সৌমিতৃষা এই ছবিতে অভিনয় করবেন বলে গুজব ছড়িয়ে পড়েছে।
সৌমিতৃষা এই গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “বাবলিতে আমার অভিনয় করার কোনও প্রশ্নই নেই। সিনেমার মহরৎও হয়ে গেছে। আমি থাকলে তো ছবিতেই দেখা যেত। কারও একটা ছবিতে কিছু কমেন্ট করলেই তার সঙ্গে কাজের সম্পর্ক বিষয়টা একেবারেই তা নয়। আমার সঙ্গে রাজ দা-র ভীষণ ভালো সম্পর্ক। উনি আমার মেন্টর। আমার কাজে সাহায্য করেন। তাঁর ছবিতে কমেন্ট করার সঙ্গে ওই সিনেমায় আমার থাকার কোনও সম্পর্ক নেই।”

