শীতের প্রতীক্ষা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে শিরশিরানি ভাব থাকলেও শীত এখনও অনেকটাই দূরে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,দেশের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যেতেই হালকা শীতের আমেজ এসেছে। দেশের উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া নতুন করে প্রবেশ করার ফলে রাজ্য জুড়ে হালকা ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে। (ছবি: সংগৃহীত)

