সৌমিতৃষা কুণ্ডু কি প্রেম করছেন? এই প্রশ্নটা শুনেই কেন ক্ষেপে যেন অভিনেত্রী?
মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু কি প্রেম করছেন? এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
সৌমিতৃষা স্পষ্ট করে বলেছেন যে তিনি এখন প্রেম করছেন না। তার ভাষায়, “এরম প্রশ্ন করে কোনও মশলা পাওয়া যাবে না। সে কথা আমি বলে দিতে পারি।”
ভ্যালেন্টাইন্স ডে নিয়েও তার কোনও মাথা ব্যথা নেই। তিনি জানান যে তার জন্য এখন কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি খুব মন দিয়ে কেরিয়ার গড়তে চান। তাই তাঁর জন্য যা যা সম্বন্ধ এসেছে সবেতেই তিনি না করে দিয়েছেন।

