হাফ সেঞ্চুরি প্রধানের, তবুও কেন মন খারাপ সৌমিতৃষার?
দেব অভিনীত ‘প্রধান’ ছবিটি বক্স অফি সে দারুন সাফল্য পেয়েছে। ইতিমধ্যেই ৫০ দিন পার করে ফেলেছে এই ছবি। সোমবার সেই সাফল্য উদযাপন করল টিম ‘প্রধান’।
এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন মিঠাইরানি সৌমিতৃষা। ‘প্রধান’ ছিল তার সিলভার স্ক্রিন ডেবিউ এবং এই ছবিটি পুরোপুরি সফল হয়েছে।
সাক্সেস পার্টিতে অল ব্ল্যাক লুকে ঝলমল করলেন সৌমিতৃষা। তবে মিডিয়ার সঙ্গে আলাপচারিতার সময় তিনি মন খারাপের কথা শেয়ার করেন। জানালেন, টানা ১১ দিন তাঁকে ঘরবন্দি থাকতে হয়েছে।
কাজের সূত্রে হামেশাই ছুটে বেড়ান সৌমিতৃষা। তবে দিন কয়েক আগেই এক ফটোশ্য়ুটের ফাঁকে পায়ে বেজায় চোট পান তিনি। পায়ের নখ উঠে গিয়ে রক্তারক্তি কাণ্ড। বাড়িতে দিনে তিনটে পেইন কিলার খেয়েছিলেন। তবুও অসহ্য যন্ত্রণা।

