Entertainment 

হাসপাতালে শাহরুখ, ছুটে গেলেন স্ত্রী গৌরী!

আহমেদাবাদ, ২৩ মে: বলিউডের কিং খান শাহরুখ খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই খবর পেয়েই মুম্বই থেকে আহমেদাবাদে ছুটে গিয়েছেন তার স্ত্রী গৌরী খান।

বুধবার সকাল থেকে শারীরিক অসুস্থবোধ করছিলেন শাহরুখ। তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন হয়েছে বলে মনে করা হচ্ছে।

এরপর দ্রুত তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই মুম্বই থেকে স্ত্রী গৌরী খান আহমেদাবাদে পৌঁছান।

হাসপাতালে শাহরুখের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, আইপিএল ফাইনাল ম্যাচ উপলক্ষে আহমেদাবাদে ছিলেন শাহরুখ। কালকেই কলকাতায় ফেরার কথা ছিল তার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

শাহরুখের অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। তারা দ্রুত সুস্থতা কামনা করছে।

Related posts

Leave a Comment