হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্মদিবস

hrishikesh mukherjee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্মদিবস। বিখ্যাত এই চলচ্চিত্র পরিচালক ১৯২২ সালের ৩০সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। হিন্দি চলচ্চিত্র জগতের একজন প্রখ্যাত বাঙালী পরিচালক ছিলেন তিনি। “সত্যকাম”, “চুপকে চুপকে”, “অনুপমা”, “আনন্দ”, “অভিমান”, “গুড্ডি”, “নেমক হারাম” সহ বহু সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বভার পালন করেছেন তিনি। চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি-স্বরূপ ১৯৯৯ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন। ২০০১ সালে পদ্মবিভূষণ সম্মান পান। এনটিআর জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *