দেশে ২০ লক্ষ “সুরক্ষা স্টোর”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় সরকার লকডাউন পরিস্থিতিতে দেশের ২০লক্ষ মুদির দোকানকে “সুরক্ষা স্টোর “-এ পরিণত করার উদ্যোগ নিয়েছে। সতর্কতা বিধি মেনে এই সময় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হবে ওই সব দোকানগুলিথেকে সূত্রের খবর,৫০টি ভোগ্যপণ্য সংস্থা দোকানের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে মাস্ক ও স্যানিটাইজারের মতো সামগ্রী সরবরাহের কাজ করবে।অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানালেন, রেশন ব্যবস্থার অধীনে নথিভুক্ত ৮১ কোটি উপভোক্তাকে ৯ মাস জোগান দেও য়ার মতো চাল-গম মজুত রয়েছে কেন্দ্রের ভান্ডারে।

