দায়িত্ব ও কর্তব্যবোধে অবিচল আমলা

srijana

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা তান্ডব। এই বিপর্যয়েও নজির গড়লেন তরুণী। দেশের প্রতিকূল অবস্থা বুঝেই কর্মযজ্ঞে সামিল হলেন। সদ্যোজাত সন্তান, এমনকী নিজের শরীরের পরোয়া না করে কাজে নেমে পড়লেন এই আমলা। সূত্রের খবর, গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার শ্রীজানা। এই সঙ্কটের মাঝেও দায়িত্ব পালনে ও কর্তব্যবোধে অবিচল রয়েছেন।

আশ্চর্যজনক হলেও সত্যি– প্রতি ৪ ঘণ্টা অন্তর ২২ দিনের সদ্যোজাত পুত্র সন্তানকে খাওয়াতে বাড়ি আসেন শ্রীজানা। তারপর আবারও ফিরে যান নিজের দপ্তরে দায়িত্ব পালনে। ওই সময় বাড়িতে সদ্যোজাত পুত্র থাকে মা ও স্বামীর তত্বাবধানে। আসন্ন প্রসবার এই দায়িত্ববোধের কারণে উচ্ছ্বসিত তাঁর সহকর্মী সহ অনেকেই। প্রতিকূল অবস্থায় মানুষের সেবার ব্রতেই সামিল এই আমলা।

সদ্যোজাতের পরিচর্যার প্রসঙ্গে তাঁর মন্তব্য, স্বামী ও মায়ের সহযোগিতা রয়েছে। তাই কোনও বাধা হচ্ছে না। আবার নিজ দায়িত্ব পালনে অবিচল শ্রীজানা জানালেন, ছোটখাটো প্রত্যেকটি জায়গায় যাতে জীবাণুমুক্তির কাজ চলে, তার দিকে নজর রাখছে জিভিএমসি। গরিব মানুষগুলোর কাছে যাতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায় এবং জেলা প্রশাসনের সর্বস্তরের সঙ্গে সমন্বয় রেখে যাতে বিশাখাপত্তনমের মধ্যেই করোনা ভাইরাস আটকে রাখা যায়, এটাই এখন আমার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *