WhatsApp Image 2020-07-16 at 1.13.48 PM Politics 

পান্ডুয়ায় যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ – গত বুধবারে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বেড়া মহল্লা অঞ্চলে পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সভা আয়োজিত হয়। উদ্যোক্তা টিএমসি যুব মোর্চার সভাপতি সৌরভ ব্যানার্জি। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন তিনি। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারিকরণ, কো-অপারেটিভ তুলে দেওয়া সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন। গতকালের ওই সমাবেশে উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, পান্ডুয়া পঞ্চায়েতের…

Read More
Abhijit Banerjee Others 

গরিবের জন্য আরও উদার হওয়ার বার্তা: অভিজিৎ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সারা দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। এই পরিস্থিতিতে সরকারকে আরও উদার হওয়ার কথা বলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়েক বন্দোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, এই সময় গরিবদের হাতে আরও বেশি করে অর্থ দিতে হবে। রেশনিং ব্যবস্থা প্রসঙ্গে বলেন, ‘এক দেশ এক রেশন’ এই ব্যবস্থা পরে ভাবলেও চলতো। কিন্তু কে রেশন পাবে, আর কে পাবে না, এটা ভাবার উপযুক্ত সময় এখন নয়। সবাইকেই এই ব্যবস্থার সুযোগ দেওয়ার কথাও তিনি বলেন। তাঁর মত, বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধার পেতে…

Read More
RCFL Others 

৩৯৩ ম্যানেজমেন্ট ট্রেনি, অফিসার, অপারেটর নিচ্ছে আর সি এফ এল

ম্যানেজমেন্ট ট্রেনি, অফিসার, অপারেটর ট্রেনি এবং জুনিয়র ফায়ারম্যানের পদে ৩৯৩ জনকে নিচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড।

Read More
Varmi Compost Others 

মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েত ভার্মি কম্পোষ্ট প্রস্তুত করে পেল সাফল্য

কেঁচো সার তৈরি করে বিক্রি করবে মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েত। সূত্রের খবর, এই পঞ্চায়েতের উদ্যোগে চলছে ভার্মি কম্পোষ্ট বা কেঁচো সার তৈরির প্রস্তুতি।

Read More
Mukesh Ambani Others 

রিলায়েন্সের ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় ভারতে ৫জি চালুর ঘোষণা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বুধবার রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি এই সংস্থার ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বক্তব্য রাখেন। জিও মিটের মাধ্যমে আয়োজিত সংস্থার প্রথম ভার্চুয়াল এজিএম-এ সম্বোধন করতে গিয়ে আম্বানি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। তিনি ১২ লক্ষ কোটি টাকার বাজার মূলধন দিয়ে সংস্থার ভবিষ্যত কৌশল সম্পর্কে শেয়ার হোল্ডারদের অবহিত করেছিলেন। এই এজিএম-এ, রিলায়েন্স জিও টিভি+ এবং জিও গ্লাস-এর মতো নতুন পণ্য বাজারে আনার ঘোষণা করেছেন। আম্বানি আরও বলেছেন যে, জিও ভারতে ৫জি পরিষেবা চালু করতে প্রস্তুত। এদিকে, রিলায়েন্স ঘোষণা করেছে যে জায়ান্ট আইটি সংস্থা গুগল এই সংস্থার…

Read More
Students Education Others 

অনলাইন ক্লাস নিয়ে নির্দেশিকা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

অনলাইন ক্লাস নিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ওই নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, দিনে কতগুলি ক্লাস হবে এবং কতক্ষণের জন্য তা হবে।

Read More
Purba Nischintopur Others 

পুজালিতে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ, দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা

বাঁধ মেরামত হয়নি, বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার আশঙ্কা নিয়ে বসবাস করছেন দক্ষিণ ২৪ পরগনার পুজালি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব নিশ্চিন্তপুর ও পালপাড়ার বাসিন্দারা।

Read More