করোনা-বিধি মেনে ঈদ উৎযাপন
আজ ইদুজ্জোহা। সারা দেশেরও পালিত হচ্ছে। তবে করোনা-বিধি মেনে ঈদ উৎযাপন হচ্ছে। এ রাজ্যেরও মুসলিম সম্প্রদায়ের মানুষ পালন করছেন এই উৎসব।
আজ ইদুজ্জোহা। সারা দেশেরও পালিত হচ্ছে। তবে করোনা-বিধি মেনে ঈদ উৎযাপন হচ্ছে। এ রাজ্যেরও মুসলিম সম্প্রদায়ের মানুষ পালন করছেন এই উৎসব।
কলকাতা হাইকোর্ট আবারও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে। সূত্রের খবর, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সূত্রে জানানো হয়েছে, স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে।
দিল্লিতে তৃণমূলের ২১শে জুলাই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম সহ বিরোধী পক্ষের নেতারা ৷ “যত সময় নষ্ট করবেন, তত দেরি হয়ে যাবে ৷” তৃণমূলের শহীদ দিবসে ২১শের মঞ্চ থেকে এমনই বার্তা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মন্তব্যে বিরোধী নেতাদের দ্রুত বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের আহবান জানালেন তিনি। আগামী সপ্তাহেই দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বুধবার ০৪ শ্রাবণ ১৪২৮; ই: ২১ জুলাই ২০২১ ♈/মেষ (Aries): নিজের ব্যয় সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হওয়ার সম্ভাবনা, ফলে মানসিক শান্তি বজায় থাকবে। সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তন এনে দেবে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): দায়িত্ব বাড়তে পারে, ফলে সিদ্ধান্ত…
আজ: বুধবার ০৪ শ্রাবণ ১৪২৮; ই: ২১ জুলাই ২০২১ শ্রী শ্রী কৃষ্ণ দ্বাদশীব্রতশ্রীউদীচ্যাঙ্গ পূজা ঈদুজ্জোহা জন্মদিনঃ আর্নেস্ট হেমিংওয়ে তিথি: শুক্ল দ্বাদশী, দুপুর ০২:৩২ পর্যন্ত, পরে শুক্ল ত্রয়োদশী;জ্যেষ্ঠা নক্ষত্র, বিকাল ০৫:৩৪ পর্যন্ত, পরে মুলা নক্ষত্র;জন্মরাশি: বৃশ্চিক, বিকাল ০৫:৩৪ পর্যন্ত, পরে ধনু রাশি;সূর্যোদয়: ০৫:০৬/ সূর্যাস্ত: ০৬:১৮(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৭:২০; রাত- ০৭:২৫ভাটা:- দিন- ১২:১০; রাত- ১২:১৫ কলকাতা সহ…
এএফসি কাপ মালদ্বীপে। সূত্রের খবর, মালদ্বীপেই আগস্ট মাসে এএফসি কাপের দক্ষিণাঞ্চল গ্রুপ-‘ডি’-র ম্যাচ খেলবে এটিকে-মোহনবাগান। নতুন ক্রীড়াসূচি ঘোষণা করেছে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কিষাণরাও কারাড চলতি অর্থবর্ষেই বাজারে জীবনবিমা নিগম বা এলআইসি-র প্রথম শেয়ার ছাড়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ রেডিও-র মাধ্যমে দশম শ্রেণির পড়ুয়াদের পঠন-পাঠনের ব্যবস্থা করেছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, করোনা আবহে স্কুলে পঠন-পাঠন হচ্ছে না।
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লক্ষের কাছাকাছি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফলাফল জেনে নেওয়া যাবে।
এবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ হয়নি। পর্ষদ সূত্রে জানানো হয়েছে,এ বছর মাধ্যমিকের প্রথম থেকে ১০তম স্থানে রয়েছেন ১৩২৮ জন পরীক্ষার্থী। প্রথম স্থানে রয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। এবার ৬৯৭ সর্বোচ্চ নম্বর। নবম ও দশম স্থানে সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে মেধাতালিকায়।