এবার মাধ্যমিকে প্রথম থেকে ১০তম স্থানে ১৩২৮ জন

madhyamik and result2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:এবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ হয়নি। পর্ষদ সূত্রে জানানো হয়েছে,এ বছর মাধ্যমিকের প্রথম থেকে ১০তম স্থানে রয়েছেন ১৩২৮ জন পরীক্ষার্থী। প্রথম স্থানে রয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। এবার ৬৯৭ সর্বোচ্চ নম্বর। নবম ও দশম স্থানে সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে মেধাতালিকায়।

সূত্রের আরও খবর, মেধাতালিকা প্রকাশ না হলেও প্রাথমিক ভাবে একটি তালিকা প্রস্তুত করেছে পর্ষদ। উল্লেখ করা যায়,গত বছর মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৬ জন। এ বছর পরীক্ষা না হওয়ায় বড় সংখ্যক ছাত্র-ছাত্রী প্রথম থেকে ১০ তম স্থানে রয়েছে। নবমে প্রাপ্ত নম্বর এবং ইন্টারনাল ফরম্যাটিভ ইভ্যালুয়েশানের ভিত্তিতে নম্বর দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে।

পর্ষদ সূত্রে আরও জানা যায়,এবছর মাধ্যমিকে পাস করেছে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী। করোনা অতিমারির জেরে পরীক্ষা না হওয়ায় পাশের হার বেড়েছে। এক্ষেত্রে বলা হয়েছে,প্রাপ্ত নম্বর নিয়ে কোনও অভিযোগ থাকলে পরীক্ষায় বসার সুযোগ থাকছে। পরিসংখ্যান অনুযায়ী জানা যায়,মোট ১০ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থী এ বছর মাধ্যমিকের জন্য প্রস্তুত হয়েছিল। এক্ষেত্রে ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন। আবার ছাত্রীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৮৪৯। এ বছর মাধ্যমিকের কোনও অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। রেজাল্টের সঙ্গে অ্যাডমিট কার্ড পাবে ছাত্র-ছাত্রীরা,এমনটাই পর্ষদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *