নারী দিবসে কৃতী রমণী

Womens Day-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মান প্রদান। বিভিন্ন ক্ষেত্রে কৃতী রমণীদের রত্নগর্ভা সম্মানে ভূষিত করে থাকে বণিকসভা বেঙ্গল চেম্বার। বণিকসভা সূত্রের খবর, এ বছর ৫টি বিভাগে সম্মান প্রাপকদের চূড়ান্ত পর্যায়ে মনোনীত করা হয়েছে। যার মধ্যে রয়েছেন ক্রীড়াবিদ দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের মা কল্পনা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের মা অন্নপূর্ণা ভট্টাচার্য। পাশাপাশি সমাজকর্মী সৌরভ মুখোপাধ্যায়ের মা তন্দ্রা মুখোপাধ্যায়, জনতার রায়ে নির্বাচিত মির আসিফ ইকবালের মা রেবেকা বেগম। অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্র থেকে মনোনীত হয়েছেন বার্জার পেন্টসের এমডি-সিইও অভিজিৎ রায়ের মা গীতা রায়। এক্ষেত্রে উল্লেখ করা যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে স্বীকৃতি-স্বরূপ দেওয়া হয়েছে সারা জীবনের সম্মান। (ছবি : সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *