Harbhajan Singh-3Others Sports 

রাজনীতির ময়দানে নামার সম্ভাবনা হরভজনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজনীতির ময়দানে নামার সম্ভাবনা হরভজন সিংয়ের। সূত্রের খবর, পাঞ্জাব থেকে রাজ্যসভায় যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ। উল্লেখ করা যায়, সম্প্রতি পাঞ্জাবে নতুন সরকার গঠন হয়েছে। এক্ষেত্রে পছন্দের তালিকার মধ্যে রয়েছে হরভজন। তবে প্রাক্তন ভারতীয় অফস্পিনার নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন, রাজনীতির ময়দানেও এবার নামতে পারেন হরভজন।

Related posts

Leave a Comment