bahrain and record

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড রান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড। ওমানে অনুষ্ঠিত জিসিসি মহিলা টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এই নজির গড়ে উঠল। সৌদি আরবের বিরুদ্ধে বাহরিন নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে রেকর্ড ৩১৮ রান তোলে । এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বকালীন ও সর্বোচ্চ টি-টোয়েন্টি রান।

Read More
sunanda and died

শিক্ষাবিদ সুনন্দ সান্যালের প্রয়াণ

প্রয়াত হলেন সুনন্দ সান্যাল (৮৮)। বিশিষ্ট এই শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ১৯৩৪ সালে বাংলাদেশের পাবনায় জন্মেছিলেন তিনি । নন্দীগ্রাম আন্দোলন সহ বেশ কিছু আন্দোলনে তিনি প্রতিবাদী ভূমিকায় ছিলেন।

Read More
weather and summer

তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

গরম আবহাওয়া। এর থেকে মুক্ত হতে চাই বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে বৃষ্টির পূর্বাভাস নিয়ে তেমন কোনও সুস্পষ্ট বার্তা নেই। কলকাতা সহ জেলার তাপমাত্রা কমে যাওয়ার লক্ষণও নেই । অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে ।

Read More
sunrise-3

সুপ্রভাত

আজঃ বুধবার ০৮ চৈত্র ১৪২৮; ই: ২৩ মার্চ ২০২২ বিশ্ব আবহাওয়া দিবস স্কন্দষষ্ঠী জন্মদিনঃ হেমু কালানি তিরোধান দিবসঃ ভগৎ সিং তিথি: কৃষ্ণ পঞ্চমী, সকাল ০৫:৫৫ পর্যন্ত, পরে কৃষ্ণ ষষ্ঠী;অনুরাধা নক্ষত্র, রাত্রি ০৮:২৫ পর্যন্ত, পরে জ্যেষ্ঠা নক্ষত্র;জন্মরাশি: বৃশ্চিক। সূর্যোদয়: ০৫:৪২/ সূর্যাস্ত: ০৫:৪৪(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০১:৪৪; রাত-০১:৪৯ভাটা:- দিন-০৬:৩৪; রাত-০৬:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডি….

Read More
R Prajnananda-1

ভিয়েতনামে ভারতীয় দাবাড়ুর চমক

বিস্ময়-প্রতিভা আর প্রজ্ঞানন্দ আবারও চমক দিলেন। ভিয়েতনামে চলতি চ্যারিটি কাপে এই ভারতীয় দাবাড়ু পরাজিত করলেন বিশ্বের ৩ নম্বর তারকা ডিং লিরেনকে। এই জয়ের ফলে ৬ নম্বরে উঠে এলেন প্রজ্ঞানন্দ। তাঁকে খেলতে হবে বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে।

Read More
IRCTC-1

আইআরসিটিসি-র ভ্রমণ প্যাকেজ

আইআরসিটিসি এই প্রথম বিমানে বিশেষ ভ্রমণের প্যাকেজ এনেছে। এক্ষেত্রে জানা যায়, কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর সিকিমের কিছু প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আইআরসিটিসি-র পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয়েছে, ওই প্যাকেজে বিমান ভাড়ার পাশাপাশি থাকা-খাওয়ার খরচও ধরা থাকছে।

Read More
Harbhajan Singh-4

রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হরভজন

রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন আম-আদমি পার্টির ৫ জন প্রার্থী। ওই দলের পক্ষ থেকে প্রার্থী করা হল প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহকে। পাশাপাশি দিল্লি আইআইটি-র অধ্যাপক সন্দীপ পাঠক দলের সর্বভারতীয় মুখপাত্র রাঘব চাড্ডাকেও প্রার্থী করা হয়েছে।

Read More
Janta Curfew-1

জনতা কারফিউ

২০২০ সালের ২২ মার্চের ঘটনা। কোভিড-১৯ সংক্রমণ রুখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে এই দিন জনতা কারফিউ ঘোষণা করেছিলেন। একদিন জারি ছিল সেই কারফিউ।

Read More
Bihar-1

‘বিহার দিবস’

১৯১২ সালের ২২ মার্চের ঘটনা। আজকের দিনে ব্রিটিশ শাসনাধীন ভারতে বিহারকে বাংলা থেকে পৃথক করা হয়েছিল। এই দিনেই স্বতন্ত্র রাজ্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। দিনটি ‘বিহার দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে।

Read More
world cup and win india

বিশ্বকাপে ১১০ রানে জয়ী মিতালিরা

বিশ্বকাপে মহিলা ভারতীয় দল বাংলাদেশকে পরাজিত করল। এই জয়ের সুবাদে ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হল। ১১০ রানে জয়ী হল মিতালি রাজরা। জয়ের জন্য দরকার ছিল ২৩০ রান। ৪০.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ৷

Read More