রবীন্দ্রনাথের প্রচ্ছদে অশ্লীলতা: লেখকের চরম পদক্ষেপ, বই বের হবে না!
কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে রচিত একটি বইয়ের প্রচ্ছদে অশ্লীল চিত্র ব্যবহারের ঘটনায় চরম পদক্ষেপ নিয়েছেন লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। লেখকের অজান্তেই এই বিতর্কিত প্রচ্ছদ তৈরি করা হয়েছিল বলে জানান লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লেখক ঘোষণা করেছেন, “ওই মলাটে বইটা বেরবে না।” তিনি আরও বলেছেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মননশীলতার ভিত। বিকৃত রুচির লোকজন সেই কবিগুরুকেও ছাড় দিল না!” সামাজিক মাধ্যমেও বইয়ের প্রচ্ছদ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে রবীন্দ্রনাথের প্রতি অবমান বলে মনে করছেন। প্রকাশক সুমন ভৌমিক দুঃখ প্রকাশ করে বলেছেন, “ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা কারও…
Read More