অটল পেনশন যোজনার নিয়মে রদবদল

National-Pension-System

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কোভিড -১৯এর সংকটকালীন সময়ে নগদ অর্থের ঘাটতি কমানোর জন্য অটল পেনশন যোজনায় ব্যাঙ্ক অটো ডেবিট সুবিধা বন্ধ করে দেয়। ৩০ জুন পর্যন্ত এই নির্দেশ জারি করা হয়েছিল।আবার জুলাই মাসে পুনরায় তা শুরু হয়।উল্লেখ্য, পিএফআরডিএর ১১ এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী কোভিড -১৯ এর জন্য ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বন্ধ ছিল। তবে ১ জুলাই থেকে এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা।পিএফআরডিএ সূত্রে জানানো হয়েছে, এপ্রিল থেকে অগস্ট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাকি প্রিমিয়াম পরিশোধে কোনও প্যানেল চার্জ দিতে হবে না।অটল পেনশন যোজনায় ১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে যে কেউ অংশ নিতে পারবেন।এক্ষেত্রে, সুবিধা হিসেবে ৬০ বছর পর থেকে কোনও ব্যক্তি ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পাবেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে এই পেনশন যোজনা শুরু করে অসংগঠিত শ্রেণির মানুষের জন্য। এই যোজনার উল্লেখ্যযোগ্য বিষয় হল, এপিওয়াই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা জমা করবেন তার উপর আয়কর ছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে অ্যাকাউন্টে আমানতের রশিদও দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *