পাওয়ার গ্রিডের ইস্টার্ন রিজিয়নে ৭৮ অ্যাপ্রেন্টিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও আইটিআই পাশদের থেকে বিভিন্ন ট্রেড ৭৮ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের ইস্টার্ন রিজিয়নে (পশ্চিমবঙ্গ এবং সিকিম)। ট্রেনিং হবে ইলেক্ট্রিক্যাল, সিভিল, ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন ডিসিপ্লিনে। এই ট্রেনিংয়ের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না।
ট্রেড অনুযায়ী আসন সংখ্যা– গ্র্যাজুয়েট ইলেক্ট্রিক্যাল: আসন সংখ্যা ২০টি, গ্র্যাজুয়েট সিভিল: আসন সংখ্যা ৫টি, গ্র্যাজুয়েট ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন: আসন সংখ্যা ৩টি, এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স: আসন সংখ্যা ৩টি, ডিপ্লোমা ইলেক্ট্রিক্যাল: আসন সংখ্যা ২০টি, ডিপ্লোমা সিভিল: আসন সংখ্যা ১০টি, অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স: আসন সংখ্যা ২টি, আইটিআই ইলেক্ট্রিক্যাল: আসন সংখ্যা ১৫টি।
গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। হিউম্যান রিসোর্স ডিসিপ্লিনের ক্ষেত্রে: এমবিএ ডিগ্রিধারী হতে হবে। আইটিআইদের ক্ষেত্রে: সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হতে হবে। সবক্ষেত্রেই ২ বছরের পূর্বে পাশ করা গ্র্যাজুয়েট/ ডিপ্লোমাধারীরা আবেদন করবেন না।
বয়স হতে হবে পাওয়ার গ্রিড কর্পোরেশনের নিয়ম অনুযায়ী। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে গ্র্যাজুয়েট ও এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্সের) ক্ষেত্রে ১৫,০০০ টাকা, ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ১২,০০০ টাকা এবং আইটিআইদের ক্ষেত্রে ১১,০০০ টাকা।
আবেদন করবেন অনলাইনে https://careers.powergrid.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ জুলাইয়ের মধ্যে। এই ট্রেনিংয়ের রেফারেন্স নং: ERTS-II/HR/Apprentice/2020-21. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

