রেল বেসরকারিকরণের বিরুদ্ধে বিক্ষোভ দমদম স্টেশনে

Dumdum Deputation

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ দমদম মেট্রো স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ। রেলের বেসরকারি করণের প্রতিবাদে রাজ্যসভার সংসদ শান্তনু সেন দমদম স্টেশনের সামনে বিক্ষোভ দেখিয়ে শিয়ালদা স্টেশনের দিকে রওনা দেন। তাঁরা সেখানেও বিক্ষোভ দেখাবেন। তিনি জানিয়েছেন, রেলকে বেসরকারিকরণ না করে কিভাবে চালাতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে রেলমন্ত্রী পীযূষ গোয়ালের শিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনাসামনি বসতে হবে। করোনার অতিমারির সময় আন্তর্জাতিক বিমান কেন চালু রেখেছিল তারও জবাব চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অমত সত্বেও মধ্যপ্রদেশের রাজ্যসভা ভোটের জন্য প্রধানমন্ত্রী এগুলো করেছেন।

তিনি আরও জানিয়েছেন , কেন পরিযায়ী শ্রমিকদেরকে আগে নিয়ে এসে লকডাউন করা হল না। অম্ফান দুর্নীতি প্রসঙ্গে তিনি বিজেপির কথা উত্থাপন করেন। এবিষয়ে তাঁর বক্তব্য, দিলীপবাবুরা তো রোজই বের হচ্ছেন। কখনো শুনছি সল্টলেকে থাকছেন কখনও রাজারহাট কখনওবা নিউটাউনে থাকছেন। আর বিকাল হলেই কালারফুল জামা প্যান্ট পড়ে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। অস্থির মস্তিষ্কের মানুষ বলে এসব মাথায় আসছে। আর দিলীপবাবুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সাতমন তেলও ফুরবেনা রাধাও নাচবে না, বাংলায় মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *