আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারেরা বঞ্চিত ছোটজাগুলিয়ায়

Chotojaguliya

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আম্ফান ঝরে ক্ষতিপূরণে অস্বচ্ছতা ও স্বজন পোষণের অভিযোগে, ছোটজাগুলিয়া এলাকায় বিক্ষোভ স্থানীয় মানুষের। আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের সকলকে ক্ষতিপূরণের টাকা না দিয়ে টাকা আত্মসাৎ ও নিজের দলের লোককে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যা তপতী মজুমদারের স্বামী শ্রীবাস মজুমদারের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রীবাস মজুমদারকে উদ্ধার করে পুলিশ।

https://youtu.be/ZdNHhc_wr0U

ছোটজাগুলিয়া পঞ্চায়েতের ১১৯/২নং সংসদ এলাকায় বেশ কিছুদিন ধরে আম্ফানের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল শ্রীবাসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস দলের সমর্থকদের মধ্যে সে টাকা বিতরণের চেষ্টা ও বন্টন করেন শ্রীবাস, যদিও প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকেই এই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। ওই একলার মানুষ বিক্ষোভ দেখান সদস্যের বাড়ির সামনে। জবাবদিহি চেয়েছেন এই তছরূপের। এরপর সদস্যার স্বামী শ্রীবাস কে ঘিরে বিক্ষোভ চরম আকার নিলে পুলিশ এসে উদ্ধার করে শ্রীবাসকে। এলাকায় উত্তেজনা চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *