অযোধ্যার রাম মন্দির বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে

mahant-kamal-nayan-das

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: নকশায় সামান্য পরিবর্তন। অযোধ্যার প্রস্তাবিত রাম মন্দির বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে উঠে আসবে, এমনই জানিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাসের উত্তরসূরী মহন্ত কমলনয়ন দাস। এ বিষয়ে তিনি জানিয়েছেন, মূল নকশা অপরিবর্তিত রেখে বর্তমান মডেলে সামান্য বদল আনা হয়েছে। জানা গিয়েছে, এই মন্দির নকশার সঙ্গে জড়িত মূল স্থাপত্যশিল্পী চন্দ্রকান্ত সোমপুরার দুই পুত্র তথা স্থপতি নিখিল ও আশিস সোমপুরা নতুন ডিজাইন তৈরি করেছেন।

সূত্রের খবর, স্থপতিরা নতুন ডিজাইন পেশ করেছেন। নতুন ওই নকশায় মন্দিরের প্রস্থ ১৪০ ফুট থেকে বাড়িয়ে প্রায় ২৭০ থেকে ২৮০ ফুট করা হয়েছে। পাশাপাশি দৈর্ঘ্য ২৬৮ ফুট থেকে বাড়িয়ে প্রায় ২৮০ থেকে ৩০০ ফুট করা হয়েছে। আবার নতুন নকশা অনুযায়ী মন্দিরের উচ্চতাও ১২৮ ফুট থেকে বাড়িয়ে ১৬১ ফুট করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *