১৩ ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে তেলেঙ্গানা স্টেট পিএসসি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্টের পদে ১৩ জনকে নিচ্ছে তেলেঙ্গানা সরকার। নিয়োগ হবে পি ভি নরসিমা রাও তেলেঙ্গানা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে।
ভেটেরিনারি অ্যাসিস্ট্যন্ট: শূন্যপদ ১৩টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং শ্রী ভেঙ্কটেশ্বরী ভেটেরিনারি ইউনিভার্সিটি বা পি ভি নরসিমা রাও তেলেঙ্গানা ভেটেরিনারি ইউনিভার্সিটি থেকে পাশ করা অযানিম্যাল হাজবেন্ড্রি/ পল্ট্রি পলিটেকনিক -এর ডিপ্লোমাধারী হতে হবে। ১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। মাইনে ১৮,৪০০ – ৫৫,৪১০ টাকা।
প্রার্থিবাছাইয়ের লিখিত পরীক্ষা হবে হায়দরাবাদে। পরীক্ষা হবে অনলাইন/ ওএমআর বেসড। চূড়ান্ত বাছাই হবে পরীক্ষার নম্বরের ভিত্তিতে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। সঙ্গে পরীক্ষার ফি বাবদ দিতে হবে আরও ৮০ টাকা। তেব তেলেঙ্গানা রাজ্যের তফশিলি, বিসি ও প্রতিবন্ধীদের এবং ২১ থেকে ৩৪ বছর বয়সী বেকার প্রার্থীদের পরীক্ষার দিতে হবে না। ফি দেবেন অনলাইনে।
দরখাস্ত রেজিস্ট্রশন করবেন http://www.tspsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ অগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং ০৬/২০২০। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

