Santanu SenBreaking News Health Video 

পাতিপুকুর মাছের বাজারে অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন-এর উদ্যোগে একটি অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, আজ সকালে পাতিপুকুর মাছের বাজারে যে সমস্ত ব্যবসায়ী আছে তাঁদের জন্য অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করা হয়। করোনা আবহে এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের আরও খবর, এই মাছ বাজারে নিয়মিত প্রায় ৫ হাজারেরও বেশি ক্রেতা এবং বিক্রেতার সমাগম হয়। সেই কারণেই এই সকালবেলায় টেস্টের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

এদিন সাংসদ শান্তনু সেন জানান, এই টেস্টে যদি পজেটিভ আসে তবে ঘাবড়ানোর কোনও কারণ নেই। কারণ সবরকম প্রচেষ্টা তাঁরা চালাবেন। প্রয়োজনে হোম আইসোলেশন থেকে শুরু করে হাসপাতালের ব্যবস্থাও তাঁরা করে দেবেন। শান্তনুবাবু আরও জানান, অবশ্যই সচেতন হতে হবে সমস্ত আড়ৎদার থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতা সকলকেই।

Related posts

Leave a Comment