বিধাননগরের একটি গেস্ট হাউসে রাতে সুটআউট
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ গতকাল রাতে বিধাননগর পূর্ব থানা এলাকায় একটি গেস্ট হাউসের রুমে গুলি চলে। গুলিতে গুরুতর আহত হন মনপ্রিত দীপা সিং নামে এক ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, লুধিয়ানার জলন্ধ্রর এলাকার বাসিন্দা মনপ্রিত দীপা সিং এবং শানি সিং নামে দুই ব্যবসায়ী বিধাননগর পূর্ব থানা এলাকার একটি গেস্ট হাউসে উঠেছিলেন। রাতে খাওয়ার পর আচমকা মনপ্রিত দীপা সিং-এর উপর গুলি চালায় সানি সিং।
আহত ব্যবসায়ী মনপ্রিত দীপা সিং কে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই তাঁর চিকিৎসা চলছে। রাতেই সানি সিং-কে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তবে কি কারনে সঙ্গী ব্যবসায়ী মনপ্রিত দীপা সিং-এর ওপর গুলি চালাল সানি সিং, তাঁর তদন্ত করছে পুলিশ।

