after effect of coronaHealth Others 

করোনা থেকে সেরে ওঠা রোগীদের বাড়ি ফিরেই হচ্ছে নানা সমস্যা, মাথায় হাত চিকিৎসকদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মারণ করোনা ভাইরাস রেখে যাচ্ছে শরীরে দীর্ঘস্থায়ী ক্ষত, ভাবনায় চিকিৎসকরা। দেশে করোনা ভাইরাসের দাপটে ত্রাহি ত্রাহি অবস্থা ৷ সংক্রমণের সংখ্যা ২৬ লক্ষ ছাড়িয়ে গেছে। এরমধ্যে আরও ভয়ের খবর সামনে এসেছে ৷ যে রোগীরা করোনা সারিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁদের ফের বড় অসুস্থতা দেখা যাচ্ছে ৷ শরীরে নানা রকমের অসুবিধা হচ্ছে রোগীদের। চিকিৎসকরা জানাচ্ছেন রোগীদের মূলত শ্বাস নিতে অসুবিধা হচ্ছে ৷ পাশাপাশি অসম্ভব ক্লান্তি বোধ হচ্ছে ৷ ফুসফুসে সংক্রমণ, রক্ত জমাট বেধে যাওয়া, স্ট্রোকের মতো মারাত্মক শারীরিক অসুবিধাও হচ্ছে ৷

খবরটি পড়ে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

সম্প্রতি নয়ডায় এক ব্যক্তি করোনামুক্ত হয়ে বাড়ি চলে যাওয়ার পরেই প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন ৷ পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় যায় যে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করতে হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন তাঁর রক্তে অক্সিজেন লেভেল হঠাৎ করেই একেবারে নেমে যায় ৷ করোনা পরীক্ষা ফের করা হলে রিপোর্টও নেগেটিভ আসে ৷ দিল্লির গঙ্গারাম হাসপাতালের সিনিয়র চেস্ট ফিজিশিয়ান ডক্টর অরূপ বসু জানিয়েছেন করোনার জেরে ফুসফুসের বড়রকমের ক্ষতি হয়ে যাচ্ছে ৷ স্হূল টিস্যুতে থেকে যাওয়া দাগ সঠিকভাবে ফুসফুসকে কাজ করতে দিচ্ছে না ৷ করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও এই দাগগুলি থেকে যাচ্ছে ৷ এর জন্যে ফুসফুস ঠিক করে কাজ করতে পারছে না ৷ সম্প্রতি রোগীদের এই ট্রেন্ড একেবারেই ভালো চোখে দেখছেন না চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন যদি প্রচুর সংখ্যায় ফুসফুস খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটে তাহলে পরের সময়ের জন্য তা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে ৷

Related posts

Leave a Comment