যাত্রীদের সুবিধার্থে বহুমুখী অ্যাপ চালু মেট্রোর

Kolkata Metro

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বহুমুখী অ্যাপ তৈরি করল। মেট্রোরেল সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই ওই অ্যাপ পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। জানা গিয়েছে, এই অ্যাপ তৈরি করেছেন মেট্রোর সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই। এই অ্যাপের সাহায্যে অনলাইনে স্মার্টকার্ড রিচার্জ করার পাশাপাশি আরও নানা সুবিধা মিলবে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। অন্যদিকে ট্রেন স্টেশনে পৌঁছতে কত দেরি, স্টেশন থেকে বেরিয়ে বিশেষ কোনও জায়গায় যেতে হলে কোন রাস্তা ধরতে হবে, দুর্ঘটনার সময় মেট্রোরেল পরিষেবা বিচ্ছিন্নভাবে চালু থাকলে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত ট্রেন চলছে সহ পুরো তথ্য দেবে ওই অ্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *