চতুর্থ পর্বের আনলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিৰ্দেশিকা জারি

Unlock 4 Guidelines

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে আনলক পর্ব-৪। তবে ৩০ সেপ্টেবর পর্যন্ত লকডাউন অব্যাহত থাকছে কনটেইনমেন্ট জোনে। এই পর্বেও বন্ধই থাকবে স্কুল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানাল, চতুর্থ পর্বের আনলকে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। সামাজিক, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ধর্মীয় জমায়েতে ছা়ড় দেওয়া হবে ২১ সেপ্টেম্বর থেকে। তবে শর্ত হল, সর্বাধিক ১০০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। সঙ্গে অবশ্যই রাখতে হবে হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক ও গ্লাভস। পাশাপাশি এদিনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিয়ে ও শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে পারবে যথাক্রমে ৫০ ও ২০ জন। আবার ২০ সেপ্টেম্বের পর তা বাড়িয়ে ১০০ জন করা হতে পারে। তবে কন্টেইনমেন্ট জোনে কোনও জমায়েত করা যাবে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এ দিন আরও জানানো হয়েছে, কন্টেইনমেন্ট জোনের আওতায় পড়ে না এমন স্কুলগুলিতে শিক্ষকের পরামর্শ নিতে ছাত্ররা স্কুলে আসতে পারবে। এই মুহূর্তে স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরাই আসতে পারবে। তবে অভিভাবকদের লিখিত অনুমতি লাগবে। আপাতত ৫০ শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীকে অনলাইনে পড়ানোর জন্য স্কুলে হাজির থাকতে হবে। এদিনের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের বন্দে ভারত মিশন ছাড়া কোনও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু থাকবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানা যায়, আন্তঃরাজ্য পরিবহণ থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই পর্বেও খুলবে না সিনেমা হল, তবে খোলা মাঠে অনুষ্ঠান পরিচালনা করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *