করোনা আবহে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানের অনেক কাটছাঁট করা হচ্ছে এমনটাই জানা গিয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, হাওড়া এবং কলকাতার যে সব শিক্ষকরা শিক্ষারত্ন সন্মান পাবেন তাঁরা যোগ দান করবেন রবীন্দ্র সদনের কেন্দ্রীয় অনুষ্ঠানে।
অন্যদিকে বাকি জেলার স্কুল পরিদর্শক এবং জেলাশাসকরা বাড়িতেই এই সন্মান পৌঁছে দেবেন বলে খবর। আবার জেলার শিক্ষকরা কেন্দ্রীয় অনুষ্ঠানে যাতে ভার্চুয়ালি অংশ নিতে পারেন, তারও পদক্ষেপ চলছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সন্মান একেবারে অন্য রকম অনুভূতি। তবে করোনা পরিস্থিতিতে এছাড়া বিকল্প ব্যবস্থা আর কিছু নেই।

