নির্বাসন মুক্ত হলেন লিওনেল মেসি

Lionel Messi-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নির্বাসন মুক্ত হলেন মেসি। এই খবরে স্বস্তি আর্জেন্তিনায়। সূত্রের খবর, ২০১৯ সালে কোপা আমেরিকার আসরে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে লাল কার্ড দেখেছেন লিওনেল মেসি। এরপর এক ম্যাচ নির্বাসন দেওয়া হয় মেসিকে। আবার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে পরাজিত হওয়ার পর টুর্নামেন্টে আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন ওই মহাতারকা। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার ধারণা ছিল- মেসির শাস্তির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। তবে ১ বছর অতিক্রান্ত হলেও শাস্তি নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত মেসির এক ম্যাচ নির্বাসন তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও তাপিয়া জানান। ফলে আগামী ৮ অক্টোবর ইক্যুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মেসি মাঠে নামতে পারবেন। আর কোনও সমস্যা থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *