Ganga polutionOthers 

গঙ্গার দূষণ রোধে ‘অতুল্য গঙ্গা’ প্রকল্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ঋষিকেশ থেকে পথ চলা শুরু হয় ৩ জন প্রাক্তন সেনার । গঙ্গাসাগরে এসে অন্য দিকে ফিরে যাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা । প্রথম জন হলেন, লেফটেন্যান্ট কর্নেল হেম লোহুমি । জানা যায়, তাঁর পরিচয় শুধু একজন সেনা নয়, পর্বত ভ্রমণেও তাঁর খ্যাতি রয়েছে ।
অন্যদিকে তাঁর আর এক সঙ্গী হলেন গোপাল শর্মা । জানা গিয়েছে, তিঁনি ৩৮ বছর ধরে সেনা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন ।এক্ষেত্রে আরও জানা যায়, নন্দাদেবীর মতো শৃঙ্গ ভ্রমণেও তাঁর অভিজ্ঞতা রয়েছে ।
অপরদিকে তাঁদের এক বন্ধু হলেন কর্নেল মনোজ কেশর । সূত্রের খবর, তিঁনি চাকরি থেকে অবসর নেওয়ার পর বাইকে করে সারা পৃথিবী ঘুরে বেরিয়ে ছিলেন ।গোটা বিশ্বে বাইক ভ্ৰমণকারীদের মধ্যে তিঁনি অন্যতম ।
সূত্রের আরও খবর, সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর এই ৩ জনকে বেধে রেখেছে গঙ্গা । তাঁদের পথ চলার শুরু ।
উল্লেখ্য, প্রতিদিন দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে । গঙ্গা আমাদের দেশের প্রাণ ।সেই গঙ্গা দূষিত হয়ে পড়ছে ।এরপর গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতে তাঁরা এক নতুন পদ্ধতি চালু করেলেন । তার নাম দেওয়া হল- ‘অতুল্য গঙ্গা’ প্রকল্প ।
জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে তাঁদের এই যাত্রা শুরু হবে । গঙ্গার পাড় ধরে পথ চলা শুরু হবে গঙ্গাসাগর অভিমুখে । এরপর সেখান থেকে ঋষিকেশ হয়ে গঙ্গার উৎসস্থল গোমুখে এসে পৌঁছাবেন তাঁরা । সেখান থেকে আবার ঋষিকেশে ফিরে এসে শেষ হবে তাঁদের এই যাত্রা । তাঁরা প্রায় ৪৯০০কিলোমিটার পথ পাড়ি দেবেন বলে জানা যায় ।
প্রসঙ্গত, বহুদিন ধরেই সেনাবাহিনীর এই তিন জন গঙ্গা-দূষণের বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন । পরে এই তিন সেনার সাথে আরও একজন যোগ দিলেন মেজর জেনারেল ভিকে ভট্ট । তিঁনি একজন পরিবেশবিদ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস বিশেষজ্ঞ । গঙ্গার ওপর একটি দূষণ মানচিত্র করা হলে অনেকটাই সমস্যা মুক্ত করা যাবে এমনটাই মনে করছেন তাঁরা ।
এক্ষেত্রে আরও জানা যায় , পাঁচ বছর লেগে যাওয়ার সম্ভাবনা গঙ্গার দূষণ চিত্র অঙ্কন-এর কাজ শেষ করতে । ২০৩০ সালের মধ্যে এই গঙ্গা দূষণের কাজ শেষ হতে পারে, এমনই আভাস দিয়েছেন তাঁরা ।

Related posts

Leave a Comment